রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াগাতীতে নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় সনাক্ত।

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতীতে নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ভাসমান অর্ধগলিত মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহত ওই যুবকের নাম খালিদ মোল্যা (২৩)। সে কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের হোসেন মোল্যার ছেলে। সে ব্যক্তি পেশায় অটোভ্যান চালক ছিলেন। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) খালিদ মোল্যা অটোভ্যান চালাতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় পরেরদিন শুক্রবার তার পিতা কালিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অটোভ্যান ছিনতাই এর জন্য তাকে হত্যা করা হয়েছে। খালিদের অটোভ্যানটি ও মিসিং রয়েছে। বিষয়টি নড়াগাতী থানার ওসি মোঃ শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চর-বল্লাহাটি গ্রামের আঠারোবাকি নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করে নড়াগাতি থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin