রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

মোল্লাহাটে পুকুরে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু!

মোঃ তাজ উদ্দিন, মোল্লাহাট উপজেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৯৯ Time View

মোঃ তাজ উদ্দিন, মোল্লাহাট উপজেলা প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে নিজ বাড়ির পুকুরে পড়ে শ্রদ্ধা রাহা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের আন্দিগ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শ্রদ্ধা রাহা ওই গ্রামের সমেশ রাহা ও সুখলা রাহা দম্পতির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে তার কাকা তাপস রাহা দ্রুত পুকুরে নেমে শিশুটিকে খুঁজতে থাকেন। প্রায় চার থেকে পাঁচ মিনিট খোঁজাখুঁজির পর তিনি শিশুটিকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন জানান, গাংনী ইউনিয়নের আন্দি গ্রামে পুকুরের পানিতে ডুবে শ্রদ্ধা রাহা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ বিষয়ে মোল্লাহাট থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin