রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড

নড়াইল প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৭৯ Time View

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার ভাটিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মুছা শেখ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে নড়াইল সদর থানাধীন ভাটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মুছা শেখ ভাটিয়া গ্রামের মৃত ওমর শেখের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে মুছা শেখের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নান মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন।

এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বিচার কার্যক্রম শেষে মুছা শেখকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এটাও দেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin