শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Title :
কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কাছ থেকে দেখা ডাঃ কামরুল ইসলাম মরার পরে খাড়ার ঘা- মূল্য বৃদ্ধি হলেও কালিয়ায় বন্ধ হয়নি অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দিশেহারা সাধারণ মানুষ! নড়াইলে ফুটবল খেলার নামে চলে অনুমতিবিহীন ‘র‍্যাফেল ড্র’ কালিয়ার ইলিয়াসাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে গাজী আবুল হাসান আলোচনার শীর্ষে নড়াগাতীতে বর্গা চাষীর পিটুনিতে মালিক পক্ষ আহত, থানায় মামলা দায়ের কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কালিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৪০৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় এক কিশোরের বিরুদ্ধে সাত বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২৯ মার্চ) সকালে কালিয়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত ১৪ বছরের কিশোরকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে ।
গ্রেফতারকৃত কিশোর উপজেলার চাচুড়ী ইউনিয়নের সুমেরুখোলা গ্রামের শহিদুল শিকদারের ছেলে ইছাদুল শিকদার। শিশুটির পিতার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্তের বাড়ি থেকে পুলিশ ইছাদুলকে আটক করে ।
মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে সুমেরুখোলা গ্রামে বাড়ির কাছে মুদিদোকানে ডিম কেনার জন্য যায় ওই শিশুটি। ডিম কিনে বাড়ী ফেরার পথে শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ইছাদুল সিকদার পার্শ্ববর্তী সুমিরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে। তখন ধর্ষণ চেষ্টাকারী কিশোর পালিয়ে যায়।
কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে রাতেই অভিযুক্ত কিশোরকে আটক করা হয়। শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। অভিযুক্ত ইছাদুল শিকদারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin