বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ করলো জেলা পরিবেশ অধিদপ্তর।

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।

১০ ফেব্রুয়ারী (সোমবার) যৌথ বাহিনীর সহযোগিতায় খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আছিফুর রহমানের নেতৃত্বে দিনব্যপী এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নড়াগাতী থানার বাগুডাঙ্গা এলাকার এস এস ব্রিক্স, আলম ব্রিক্স ও পহরডাঙ্গা গ্রামের একতা বিক্স, জয়নগর গ্রামের এম এম আর এস ব্রিক্স, নাফিজ ব্রিক্সসহ ৫ টি ইটের ভাটা উচ্ছেদ এবং কাঁচা ইট নষ্ট করাসহ ড্রাম চিমনি ও ক্লিনিক ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মালেক বলেন, কালিয়া উপজেলায় ৪৫ টি ভাটা রয়েছে। এর মধ্যে একটির বৈধতা আছে বাকি সব অবৈধ। আজকের অভিযানে ৪ টি ড্রাম চিমনি ও লাইসেন্স বিহীন জিকজাক ভাটাসহ মোট ৫ টি ভাটা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোয় অভিযান হবে।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আছিফুর রহমান বলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় নড়াগাতী থানায় অভিযান চালিয়ে ৫ টি ভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin