বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে প্রথম আলোর সাংবাদিককে হুমকি, থানায় জিডি

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২২৫ Time View

ডেস্ক নিউজঃ

সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর নড়াইল প্রতিনিধি মো. রাজু শেখকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার রাত ১০ টার দিকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১২৯৮) করেছে ভুক্তভোগী ওই সাংবাদিক।
ভুক্তভোগী ও জিডি সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারী সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে অবস্থিত একটি স্মৃতিস্তম্ভ ও কলেজের পূর্ব পাশের ফটকের পাশের একটি ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটে। পেশাগত দায়িত্ব অনুযায়ী ওই ঘটনায় সংশ্লিষ্ট সকলের বক্তব্য নিয়ে অফিসে সংবাদ পাঠান তিনি। রাত সাড়ে ১০ টার দিকে ওই সংবাদটি প্রথম আলোর অনলাইন ভার্সনে প্রকাশিত হয়। এরপর রাত ১১ টা ২৫ মিনিটে অপরিচিত একটি নম্বর থেকে রাজুকে ফোন করে অজ্ঞাতনামা এক ব্যক্তি ভাঙচুরের সংবাদ প্রকাশ করার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করেন।

ভুক্তভোগী মো. রাজু শেখ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ হুমকির শিকার হয়েছি। এই হুমকি শুধু মত প্রকাশের স্বাধীনতায় আঘাত নয়, বরং গণতন্ত্র এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। আমি আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছি। আমি আশা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনবে।
নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, জিডির বিষয়টি আন্তরিকতার সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিককে হুমকির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জেলা ও উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিকরা। তাঁরা বলেছেন, এই হুমকি একজনের প্রতি নয়, বরং আমাদের সকলের প্রতি। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি স্বরূপ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ওপর আঘাতের শামিল। সংবাদে কোনো সমস্যা থাকলে আইনানুযায়ী সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। কিন্তু সত্য ঘটনার সংবাদ প্রকাশ করায় এ ধরনের হুমকি কোনোভাবেই মানা যায় না। আমরা নড়াইল জেলার সাংবাদিকরা ঐক্যবদ্ধ আছি। সাংবাদিকতার ওপর যে-কোনো হুমকি এলে তা প্রতিহত করা হবে।
নড়াইল প্রেসক্লাবের সদস্যসচিব মাহবুবুর রশীদ লাবলু বলেন, প্রকাশিত সংবাদ নিয়ে কারো আপত্তি থাকলে সে বিষয়ে যথাযথ প্রক্রিয়ার প্রতিবাদ করার সুযোগ আছে। সে সুযোগ কাজে না লাগিয়ে গণমাধ্যমকর্মীকে ব্যক্তিগতভাবে হুমকি-ধামকি দেওয়া অপরাধ। প্রথম আলো নড়াইল প্রতিনিধি রাজু শেখকে হুমকি দেওয়ার ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি বলেন, যে কোন ভাস্কর্য, স্মৃতিসৌধ, স্মৃতিস্তম্ভ ভাংচুর করা দু:দুঃখজনক। সংবাদ প্রচার করে যদি তাকে হুমকি পেতে হয়। এটা কোনোভাবেই মানা যায় না। এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন বলেন, সংবাদ প্রকাশ হলে সাংবাদিককে হুমকি দেয়াটা ফ্যাসিবাদী আমলের ধারা,যা চলমান রয়েছে। এ ধরনের সন্ত্রাসী ব্যক্তিকে আইনের আওতায় এনে যথাযথ বিচার করতে হবে। মুক্ত সাংবাদিকতা করতে হলে রাষ্ট্রকে অবশ্যই সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কালিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে সহসভাপতি ও আমিন টিভি অনলাইন ডটকম এর সম্পাদক সাংবাদিক জিহাদুল ইসলাম বলেন, সঠিক সংবাদ প্রকাশ করায় যদি সাংবাদিকদের ওপর হুমকি আসে এটা নিন্দনীয় অপরাধ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল বাক স্বাধীনতা রক্ষার পরিপন্থী। তাই অতি দ্রুত হুমকি দাতাসহ জড়িতদের কঠোর আইনের আওতায় না আনলে পরবর্তীতে কঠোর পদক্ষেপে যাবে সাংবাদিক সমাজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin