বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলের কাঞ্চনপুরে বাৎসরিক মতুয়া মহোৎসব অনুষ্ঠিত।

মোঃ রাসেল হুসাইন নড়াইল।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ Time View

মোঃ রাসেল হুসাইন নড়াইল।

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নয়াগ্রাম ইউনিয়নের কাঞ্চনপুর মহাশ্মশানে বাৎসরিক মতুয়া মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মতুয়া ভক্তদের উদ্যোগে বিশ্ব সুখহরি রাধা গোবিন্দ সেবাশ্রম ও কাঞ্চনপুর মহাশ্মশান চত্বরে সপ্তম বার্ষিকী
বাৎসরিক মতুয়া মহাউৎসব ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মতুয়া মহোৎসবে নড়াইল জেলাসহ পার্শ্ববর্তী যশোর জেলার বিভিন্ন এলাকা হতে প্রায় ৬০ টি দল অংশ নেয়। মতুয়াদের ঢাকের আওয়াজে ওই সব এলাকার আকাশ বাতাস মুখোরিত হয়ে উঠে।
বাৎসরিক মতুয়া মহাউৎসবে কলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মতুয়া অলোক পান্ডের সঞ্চালনায় ও মতুয়া প্রশান্ত কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান বাটো সভাপতি লোহাগড়া উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানুজ্জামান সেলিম কাজী সাধারণ সম্পাদক লোহাগড়া উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহ আলম সরদার সাংগঠনিক সম্পাদক লোহাগড়া উপজেলা বিএনপি,
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ সাবু সদ্দার ইউপি সদস্য নয়াগ্রাম ইউনিয়।

এছাড়া অনুষ্ঠানের সমন্বয়কারীদের মধ্যে উপস্থিত ছিলেন,অসিম কুমার পাল সভাপতি মতুয়া মিশন নড়াইল জেলা শাখা, মতুয়া বাসুদেব পাল, মতুয়া পংকজ বিশ্বাস, মতুয়া বিপুল রায়,মতুয়া বিধান রায়,মতুয়া অনিমেষ বিশ্বাস, মতুয়া সঞ্জয় মালাকার,মতুয়া নিখিল বাইন,মতুয়া নিখিল বিশ্বাস, মতুয়া সানু বিশ্বাস, মতুয়া নারায়ণ সরকার, মতুয়া বৃন্দাবন সরকার, মতুয়া অমিও চৌধুরী, মতুয়া উত্তর শাখারী,মতুয়া পরিতোষ সরকার,মতুয়া অশোক বিশ্বাস, মতুয়া কুমারেশ বিশ্বাস, মতুয়া গৌড় শীল,সহ আরও অনেকে।
বুধবার (১৫ জানুয়ারী) এ মতুয়া উৎসবকে ঘিরে গোটা এলাকায় আনন্দের আমেজ বিরাজ করে। মতুয়া উৎসব লোকজ মেলায় পরিণত হয়। মন্দির চত্বরে বিভিন্ন দোকানীরা পসরা সাজিয়ে বসেন। একাধিক দোকানী জানান, তারা প্রতিবছর এখানে আসেন ব্যবসা করার জন্য। এ মতুয়া উৎসবকে ঘিরে এলাকার ও বাইরের হাজার হাজার মানুষ এখানে আসেন। নাচে গানে মেতে উঠেন। সেই সাথে চলে ধর্মীয় আরাধনা ও বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পূজা অর্চনা, প্রসাধ বিতরণ, ঠাকুরের লীলা প্রচার, পদাবলী কীর্তনসহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনব্যাপী এ মহাসম্মেলন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin