রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াইল ফেন্সিডিল সহ ০২ মাদক ব্যবসায়ী আটক।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২২৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলে ১০০ বোতল ফেনসিডিল সহ (মাদক) মোঃ শাহাবুদ্দিন ইসলাম(৩১) ও মোঃ আল মিরাজ(১৯) নামে ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। ১০ জানুয়ারী (শুক্রবার) রাত ৯:৪০ টায় সদর থানা পৌরসভার ৪ নং ওয়ার্ডের গোচর উপজেলা ভূমি অফিসের মূল গেটের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত মোঃ শাহাবুদ্দিন ইসলাম চুয়াডাঙ্গা জেলার জীবন নগর পৌরসভার বসতীপাড়ার মোঃ কামাল হোসেন ও মোঃ আল মিরাজ একই পৌরসভার দৌলতগঞ্জ পাড়ার মোঃ রায়হান ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান পিপিএম, এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ টিটু আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আটককৃতদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০(একশত) বোতল ফেন্সিডিল জব্দ করে। এ বিষয়ে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin