বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩১ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল সদর উপজেলায় যাত্রিবাহী বাসের ধাক্কায় মো. ইমদাদুল মোল্যা (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে কালনা-যশোর মহাসড়কের চৌগাছা বাস স্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো.ইমদাদুল মোল্যা সদর উপজেলার বুড়িখালি গ্রামের মো.জামাল মোল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে মো.ইমদাদুল মোল্যা নামে ওই ব্যক্তি সদর উপজেলার চৌগাছা বাজারে নিজের মুদি দোকান থেকে মোটরসাইকেল যোগে কালনা-যশোর মহাসড়ক দিয়ে নিজ বাড়ি বুড়িখালির দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি যাত্রিবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ মুঠোফোনে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin