বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় অবৈধ ইটভাটা উচ্ছেদ করলো জেলা পরিবেশ অধিদপ্তর।

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) যৌথ বাহিনীর সহযোগিতায় খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আছিফুর রহমানের নেতৃত্বে দিনব্যপী এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কালিয়া পৌর এলাকার রহিম, তারেক মোল্যা ও হাফিজুর ওরফে হাবিসহ ৩ টি ভাটা, উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলামের বিলদুড়িয়ায় অবস্থিত ভাটা ও খাশিয়াল ইউনিয়নের পাটনা গ্রামে চৌধুরী আনিচুর রহমান এবং খায়রুল ইসলামের ভাটাসহ মোট ৬ টি ভাটার কাঁচা ইট নষ্ট করাসহ ড্রাম চিমনি ও ক্লিনিক ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

এদিকে ভাটার মালিক হাফিজুর ওরফে হাবি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ মিটিংয়ে ডেকে ২ লক্ষ টাকা চেয়েছিল। সেই টাকা না দেওয়ায় আজ আমার ভাটা ভেঙ্গে দিল। আর যারা টাকা দিয়েছে তাদেরটা ভাঙ্গেনি। তিনি আরো বলেন, বিএনপি করায় তার ভাটা জেলা উপ পরিচালক আব্দুল মালেক ভেঙ্গে দিয়েছে। এ সময় ভাটার মালিক, শ্রমিক ও স্থানীয়রা আভিযানিক দলের ওপর ক্ষিপ্ত হয়ে বাক বিতন্ডায় লিপ্ত হলে যৌথবাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করে।
এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল মালেক বলেন, কালিয়া উপজেলায় ৪৫ টি ভাটা রয়েছে। এর মধ্যে একটির বৈধতা আছে বাকি সব অবৈধ। আজকের অভিযানে ৬ টি ড্রাম চিমনির ভাটা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোয় অভিযান হবে।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আছিফুর রহমান বলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬ টি ড্রাম চিমনির ভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin