
ডেস্ক নিউজঃ
নড়াইলের লোহাগড়ায় অবৈধ যানবাহ নলাটা (শ্যালো ইঞ্জিন চালিত মালামালবহনকারী তিন চাকা যানবাহন) চাপায় চালকের সহকারী তাহসিন তালুকদার (২০) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই দক্ষিণপাড়া গ্রামের কাঠের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত তাহসিন তালুকদার উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের টুটুল তালুকদারের ছেলে।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই এলাকা থেকে একটি লাটা গাড়িতে কাঠ বোঝাই করে লোহাগড়ার দিকে যাচ্ছিল। এসময় চালকের সহকারী ওই যুবক কাঠ বোঝাই গাড়ির ওপরেব সে ছিল। পথিমধ্যে চাচই দক্ষিণ পাড়া কাঠের ব্রিজ নামক এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই যুবক মারাযায়। ঘটনার পর গাড়িরচালক ও আরেক সহযোগী পালিয়ে যায়।