বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে আ.লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৮ জন কারাগারে

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৬১ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৮ জনের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে নড়াইলের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাদিউজ্জামান এ আদেশ দেন।
আসামিদের মধ্যে রয়েছেন, নড়াইল জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুন্ডু মিটুল, জেলা মৎস্যজীবী লীগ সভাপতি সাইফুল ইসলাম, জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, জেলা আ.লীগ সদস্য ও কলোড়া ইউপি চেয়ারম্যান আশীষ কুমার বিশ্বাস, জিটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মীর্জা মাহমুদ রন্টুসহ মোট ১৮ জন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা, গুলিবর্ষণ ও হুমকি ভয়ভীতি প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য মাশরাফিসহ ৯০ জনের নাম উল্লেখ ও ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, আসামীরা গত ১৯ নভেম্বর হাইকোর্টে জামিন আবেদন করেন। হাইকোর্ট আসামিদের ৪ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হবার আদেশ দেন। পরে আসামিরা রোববার নড়াইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে, আদালত জামিন নামঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণ করার আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin