বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান।

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার খড়রিয়া এলাকায় পেড়লি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সেবা প্রদান করা হয়। সেবামূলক এ কর্মসূচির আয়োজন করে খড়রিয়া সোসাইটি নামে ঢাকাস্থ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সহযোগিতায় ছিলেন
খুলনা বিএনএসবি চক্ষু হসপিটাল এবং অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশন।
আয়োজকেরা জানায়, এ কর্মসূচির মাধ্যমে দৃষ্টি স্বল্পতা জনিত রোগ ও চোখের অন্যান্য সমস্যার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে ৫০০ রোগীকে বিনামূল্যে ওষুধ ও ২০০ রোগীকে পাওয়ারযুক্ত চশমা দেওয়া হয়। এছাড়া চোখ পরীক্ষা করে ৩০০ ছানি রোগীদের বাছাই করা হয়েছে। তাদেরকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে৷

এসময় খুলনা বিএনএসবি চক্ষু হসপিটালের মেডিকেল টিমের সদস্য ডা. সেলিনা আক্তার, ডা. অয়ন সেন ও ডা. আসিফ হাসান, টিমের সমন্বয়ক মিজানুর রহমান, অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আমিনুর রহমানসহ খড়রিয়া সোসাইটির পরিচালক ও উপদেষ্টামণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin