
ডেস্ক নিউজঃ
নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন শেষে উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি মো: আহাদুজ্জামান বাটু উপজেলার বিভিন্ন স্থানে পথসভা শেষে কোটাকোল ইউনিয়নের বড়দিয়া বাজার দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ২৭ অক্টোবর রাত সাড়ে ৯ টায় আকস্মিক বড়দিয়া সফরে আসেন তিনি। এ সময় তার সফর সঙ্গী হিসাবে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজয়ী নেতার আকস্মিক বড়দিয়ায় আগমনে নড়াগাতী ও স্থানীয় শতশত নেতাকর্মীরা তাকে ফুল ও টাকার মালা দিয়ে বরন করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, খাশিয়াল ইউনিয়ন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও বর্তমান আহ্বায়ক তৌফিক এলাহি রুবেল, লোহাগড়া উপজেলা বিএনপির সহ সভাপতি মোল্যা সাখাওয়াত হোসেন, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সদস্য হেরন মোল্যা ও জাহিদুর রহমান কেসমত, কোটাকোল ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উজ্জল সরদার, কোটাকোল ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও বড়দিয়া ওয়ার্ড সভাপতি খান শরিফুর রহমান শিপনসহ আরো অনেকে।

নব নির্বাচিত সভাপতি মো: আহাদুজ্জামান বাটু তাকে বিজয়ী করায় সকল নেতাকর্মীদের প্রতি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামীতে একটি শক্তিশালী কমিটি উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় আরো বক্তব্য রাখেন, নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌফিক এলাহী রুবেল, ও লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য মোল্যা সাখাওয়াত হোসেন প্রমুখ।

উল্লেখ, নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন শনিবার (২৬ অক্টোবর) লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উপজেলা বিএনপির ৮৫২ জন কাউন্সিলের মধ্যে ৮০৬ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ফলাফল ঘোষণা করেন।
এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, নড়াইল জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।