বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইল জেলার ভদ্রবিলা ইউনিয়নে আইন শৃংখলা বিষায়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

রাশেল মোল্যা, নড়াইল
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২৩৯ Time View

রাসেল মোল্লা নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলার ভদ্রবিলা ইউনিয়নে কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আইন শৃংখলা বিষায়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার কাজী রকিব সেন্টু সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইল পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সদর থানা, নড়াইল। অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীফ তছিকুল ইসলাম সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং ফোরাম, ১০নং ভদ্রবিলা ইউনিয়ন শাখা।

সভায় উপস্থিত বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এলাকার মাদক–কিশোর গ্যাংসহ নানা অপরাধ প্রবণতা বৃদ্ধির ব্যাপারে থানার ওসি দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন। এসময় ওসি বক্তব্যে বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে মানুষ নানাভাবে অপরাধ সংগঠিত করে আসছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে, যা মোটেও কাম্য নয়। কোনভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবেনা। পুলিশ ইতিমধ্যে কাজে ফিরেছে। সার্বিক আইন–শৃঙ্খলা ও মানুষের নিরাপত্তা রক্ষায় কাজ করছে পুলিশ। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। বেশ কিছু এলাকায় জায়গা–সম্পত্তি ও ব্যাক্তি কেন্দ্রীক বিরোধকে কেন্দ্র করে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। তা করা যাবেনা, এ বিষয়ে সামাজিকভাবে সকলকে সতর্ক থাকতে হবে। আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin