বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়া পৌর যুবদলের কমিটি বহালের দাবিতে সংবাদ সম্মেলন 

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২৩২ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া পৌর যুবদলের সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটি পূর্ণ বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঐ কমিটির আহ্বায়ক মোঃ বখতিয়ার হোসেন ও সদস্য সচিব গোলাম মশরুফা পল্টু। ২ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকাল ৫ টায় কালিয়া প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন করেন তারা। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিলুপ্ত কমিটির আহ্বায়ক মোঃ বখতিয়ার হোসেন বলেন, যে দোষে দোষী করে যুবদলের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের কালিয়া পৌর যুব দলের কমিটি বিলুপ্ত করেছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যাও ভিত্তিহীন। এছাড়াও কালিয়া পৌর যুবদল কমিটি যখন অনুমোদন হয় একই সময়ে কালিয়া উপজেলা যুবদল কমিটি গঠন হয়। কিন্তু কারো ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য উপজেলা কমিটি বহাল রেখে কালিয়া পৌর কমিটি বিলুপ্ত করেছে। এর থেকে বোঝা যায় যে, একটি মহল তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য আমাদের কমিটি বিলুপ্ত করেছে। 
এ বিষয়ে সদ্য বিলুপ্ত পৌর যুবদ কমিটির সদস্য সচিব গোলাম মোশরুফা পল্টু তার বক্তব্য বলেন, চাঁদের কোন খুঁত থাকলেও আমার রাজনীতিতে বিন্দুমাত্র খুঁত নেইআমি সর্বদা ক্লিন ইমেজের রাজনীতি করে আসছি। বিগত সরকারের আমলে কয়েকটি নাশকতা মামলায় বারবার কারা বরণ করেছি। আমি সব সময় রাজপথে থেকে জাতীয়তাবাদী রাজনীতি করে আসছি। 
সংবাদ সম্মেলনে মোঃ বখতিয়ার হোসেন ও গোলাম মোশরুফা পল্টু জেলা যুবদল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুবদল কমিটির নিকট কালিয়া পৌর যুবদল কমিটি পূর্ণবহালের দাবি করেন। সংবাদ সম্মেলন শেষে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে বিএনপি অফিসে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য গত বছরের ২৮ ডিসেম্বর নড়াইল জেলা যুবদলের সভাপতি মোঃ মশিউর রহমান ও সাধারণ সম্পাদক হায়দার কবির রুবেল স্বাক্ষরিত প্রেস রিলিজে কালিয়া পৌর যুবদলের আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিব বিভিন্ন অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ সংগঠন পরিপন্থী কর্মকান্ডে জড়িত হয়েছে প্রতিয়মান হওয়া এবং উক্ত কমিটির মেয়াদ উত্তীন হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সংগঠন কে সাংগঠনিকভাবে আর ও গতিশীল করতে কালিয়া পৌর যুবদলের কমিটি বিলুপ্ত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin