বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে সময় টিভির সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা, অবস্থা আশঙ্কাজনক।

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলে টেলিভিশন নিউজ চ্যানেল সময় টিভির সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব (৩৮) ওপর হামলা করে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১২টার দিকে নড়াইল শহরের প্রবেশ পথে শেখ রাসেল সেতুর উপরে এ হামলার ঘটনা ঘটে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, হাত ও পায়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। গুরুতর আহত ওই সাংবাদিককে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা েেশষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হামলার শিকার সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের মৃত হান্নান আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে নড়াইল শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল শহরে প্রবেশ পথে শেখ রাসেল সেতুর উপরে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
আহত সাংবাদিক সজিব বলেন,‘মোটরসাইকেল যোগে লোহাগড়া থেকে নড়াইল শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে শেখ রাসেল সেতুর উপরে পৌঁছানো মাত্রই ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা আমাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে মারাতœক জখম করেছে পালিয়ে যায়।’
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন,‘ঘটনাটি শোনামাত্রই পুলিশ নড়াইল সদর হাসপাতালে ছুটে যায়। আহত সাংবাদিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আমি নিজেই উপস্থিত থেকে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin