বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

গুপ্তহত্যার প্রতিবাদে নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ Time View

ডেস্ক নিউজঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুপ্তহত্যার প্রতিবাদে নড়াইলে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির নড়াইল জেলা শাখার আয়োজনে শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে জেলা হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির জেলা শাখার আহবায়ক রাফায়েতুল হক তমালের সভাপতিত্বে ও সদস্য সচিব শাফায়াত উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন-যুগ্মআহবায়ক তুহিন মোল্যা, বিএম আকাশ ও সংগঠক মিনহাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন-যুগ্মআহবায়ক আশরাফুল আলম, নীরব আহমেদ নওয়াব, যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান মেহেদী, আমিরুল ইসলাম রানা, মুখপাত্র নুসরাত জাহান, রাশেদুল ইসলাম, সদস্য হাসিবুর রহমান, নাইম শিকদারসহ অনেকে।
গুপ্তহত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান বক্তারা। এছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান তারা।
সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন-আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত ও ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহানসহ তিনজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin