বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

তেরখাদায় নবনির্মিত কওমি মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি স্থাপন করলেন আলহাজ্ব ইউসুফ আলী।

গোলাম রব্বানী, ষ্টাফ রিপোর্টারঃ
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ Time View

গোলাম রব্বানী, ষ্টাফ রিপোর্টার।

খুলনার তেরখাদা উপজেলার ৫নং তেরখাদা ইউনিয়নের আটলিয়া পশ্চিমপাড়ায় আব্দুল লতিফ হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। জমিদাতা ও প্রতিষ্ঠাতা আটলিয়া পশ্চিমপাড়া গ্ৰামের আলহাজ্ব মোঃ ইউসুফ আলীর নিজস্ব অর্থায়নে এ ভবনটি নির্মিত হবে। শনিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উক্ত মাদ্রাসা ও এতিমখানার ভিত্তি স্থাপন উপলক্ষে এক আলোচনা সভায় বিষয়টি জানান তিনি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী তেরখাদা উপজেলার বিএনপি সাবেক সভাপতি চৌধুরী কাওছার আলী।
বিশেষ অতিথি ছিলেন সরকারি ইখড়ি কাটেংগা ফজলুল হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল বাসার।
আরো উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের সদস্য হক সাহেব, সহঃ সুপার মাওলানা গোলাম রসুল, হাফেজ এহিয়া, বিএনপির নেতা আব্দুল মান্নান, শেখ আজিবার রহমান, শেখ মহিবুল্লাহ, গোলাম মোস্তফা ভুট্টা, শেখ সোহেল তাজ, বিশিষ্ট ঠিকাদার মোঃ নজরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় আগত অতিথি বৃন্দ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin