রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াগাতীতে পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা!

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩৬৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়গাতীতে টেস্ট পরীক্ষায় ফেল করায় আব্দুর রহিম (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৭নভেম্বর) ভোরে থানার ডুমরিয়া সোসাইঘাট এলাকার কাছে একটি বাগানে গাছের সাথে ঝুলে থাকা তার মরদেহ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা। নিহত শিক্ষার্থী ডুমরিয়া গ্রামের মোঃ ফুরকান মোল্লার ছেলে। সে যোগানিয়া ডি,এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

পরিবার ও সহপাঠী সূত্রে জানা যায়, এসএসসির টেস্ট পরীক্ষায় প্রস্তুতি ভালো না থাকায় ৭ বিষয়ে ফেল করে আব্দুর রহিম। যার কারণে এস এস সি পরীক্ষার জন্য ফরম ফিলাপ করতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনা নিয়ে পরিবারের ভয়ে কাউকে কিছু না জানিয়ে বুধবার ফজরের নামাজের পর রশি হাতে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বাড়ির পাশের বাগানে গাছের সাথে রশি লাগিয়ে আত্মহত্যা করে। বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে বাগানের তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবার। পরে নড়াগাতি থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম বলেন,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পরীক্ষায় ফেল করার কারনে আত্মহত্যা করেছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। আগামিকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin