বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ!

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৯৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় কৃষকের মধ্যে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। মঙ্গলবার (২৬ নভেম্বর ) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষন হলরুমে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রন্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাঠে চাষযোগ্য বিভিন্ন হাইব্রীড জাতের শীতকালীন শাকসবজির বীজ, সার, ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
উপ সহকারী কৃষি অফিসার এস,এম আবুল হাসানের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান, এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন কালিয়া প্রেসক্লাবের সভাপতি শেখ গোলাম মোর্শেদ। এ সময় প্রনোদনা প্রাপ্ত ১৯৮০ জন কৃষকের মাঝে মরিচ, টমেটো, লাউ, ব্রকলি, বেগুন, মিষ্টিকুমড়া, ফুলকপি, বাধাকপিসহ ৮ প্রকারের শবজি বীজ, ১০ কেজি করে
ডিএপি ও এম ও পি সার এবং নগদ অর্থ সহায়তা হিসাবে বিকাশ ট্রানজেকশনের মাধ্যম ১ হাজার টাকা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin