বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ার পেড়লীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন সহস্রাধিক মানুুুষ!

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩০৯ Time View

ডেস্ক নিউজঃ

“অন্ধ জনে দেহ আলো” -এ প্রবাদকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় নড়াইলের কালিয়া উপজেলার পেড়লীতে সহস্রাধিক দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করেছে ব্যারিষ্টার গোলাম হাফিজ ট্রাষ্ট। এলাকার কৃতি সন্তান লন্ডন প্রবাসী প্রয়াত ব্যারিষ্টার গোলাম হাফিজ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কন্যা রিয়া রুবায়েত হাফিজ এর পৃষ্ঠপোষকতায় এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ফ্রেড হলোজ এর যৌথ উদ্যোগে ৭ নভেম্বর (বৃহস্পতিবার) দিনব্যাপী নির্মাণাধীন ব্যারিষ্টার হাফিজ হাসপাতালে বিনামূল্যে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

ব্যারিষ্টার হাফিজ ট্রাস্টের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ কামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত চক্ষু চিকিৎসা শিবিরে খুলনার শিরোমণিস্থ বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডাঃ হাসিবুল ইসলাম ও সহকারী সার্জন ডাঃ সাদিয়া আফরিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রোগীদের চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন। ওই চিকিৎসা শিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মীর মিজানুর রহমান, মৌমিতা, আল-আমিন, ক্যাম্প সহকারী সৈয়দ রাতুল মাহমুদ, মোঃ মেহেদী হাসান, মোঃ রাশেদুল ইসলাম ও মোঃ ডালিম।

আয়োজিত দিনব্যাপী ১৬তম চক্ষু চিকিৎসা শিবিরে ১ হাজার ১৬৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়। এদের মধ্যে ৩২৫ জন পুরুষ ও ৮৪০ জন মহিলার চক্ষু বিনামূল্যে পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এছাড়া, ২৫০ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় এবং বাছাইকৃত ১৫৪ জন ছানীপড়া রোগীর চোখে বিনামূল্যে অস্ত্রপচার করে লেন্স সংযোজন ও চোখে নালী জনিত ৩ জন রোগীকে অস্ত্রপচারের জন্য ওইদিন নিজস্ব পরিবহণে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নেয়া হয়েছে। এসব রোগীদের চিকিৎসা শেষে শনিবার পুনরায় চিকিৎসা ক্যাম্পে হাসপাতালের নিজস্ব পরিবহনে পৌঁছে দেয়া হবে।

গ্রাম বাংলার একটি প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়ে এলাকাবাসী ও আয়োজকদের প্রতি অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন সেবা প্রার্থীরা এবং প্রতিবছর বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার এ মহতী উদ্যোগ অব্যাহত রাখার জন্য তারা সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে ব্যারিষ্টার হাফিজ ট্রাস্টের সভাপতি মোঃ কামাল হোসেন জানান, ‘সকলের সহযোগিতা থাকলে জনস্বার্থে প্রতিবছর এ কার্যক্রমের আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin