
“রক্তের বন্ধনে সচেতনতা যাত্রা ” প্রতিপাদ্য কে সামনে রেখে ২ বাংলার প্রচারাভিযান হয়।
থ্যালাসেমিয়া রোগমুক্ত সমাজ গড়তে এবং নিরাপদ রক্ত সঞ্চালন সম্পর্কে মোটরসাইকেল এবং মোটরযান বারাসাদ কোলকাতা থেকে ঢাকা বাংলাদেশ প্রচারাভিযানের ৯৬ জনের প্রতিনিধি দল নড়াইল পৌরসভায় আসেন। (১০ ফেব্রুয়ারী ) শুক্রবার সকালে পৌর সভায় অল ইন্ডিয়া ভলান্টারী ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন রক্ত দান অফিস চাঁপাডালি মোড়,বারাসাত, কোলকাতা থেকে আগত এই প্রতিনিধি দল থ্যালাসেমিয়া রোগ মুক্তির জন্য রক্ত দানের লক্ষ্যে ২ বাংলার মানুষের মধ্যে নীবিড় সম্পর্ক স্থাপন সহ রোগ মুক্তির বিভিন্ন সচেতনতা মূলোক আলোকপাত করেন।নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায়
উপস্থিত ছিলেন, অল ইন্ডিয়া ভলান্টারী ব্লাড ডোনার্স এর সম্পাদক দিলীপ মন্ডল সহ সভাপতি প্রবীর কুমার সমাপ্ত। সঞ্চালক
আশিষ বৈধ,নড়াইল মেডিকেল ডাক্তার পার্থ সারর্থী ,পেনেল মেয়র কাজী জহিরুল হক,কাউন্সিল ইপি রানী, কাউন্সিল রাজু শেখ,কাউন্সিল মাসুদ রানা স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ববৃন্দ।