শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Title :
নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ নড়াইলে মাদক ও চুরি-ডাকাতি প্রতিরোধে জনসচেতনতামূলক সভা মোল্লাহাটে ‘নতুন কুঁড়ি’র উদ্বোধনী অনুষ্ঠান বড়পর্দায় সম্প্রচার উপলক্ষে ইউএনওর প্রেসব্রিফিং লোহাগড়ায় ফাজিল মাদ্রাসায় ধুলা-ময়লার স্তূপে পাঠদান, আলিমে ২৭ জনে পাস মাত্র ২ লোহাগড়ায় ইয়াবাসহ এক মাদক কারবারি আটক কালিয়ায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা নড়াইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নড়াগাতীতে হিন্দু যুবককে মারধর করে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ নড়াইলে হারানো ৩৬ মোবাইল উদ্ধার

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকায় পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা, গাছপালা কেটে ক্ষতিসাধন ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নড়াইল সদর থানার একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক পা হারানো প্রতিবন্ধি মোঃ হাবিবুর রহমান (৫০)।

অভিযোগে একই এলাকার মোঃ কামাল মোল্যা, মোঃ মাহমুদ মোল্যা, মোঃ রুহুল সিকদার ও মোঃ শাহিন সিকদারসহ অজ্ঞাতনামা ৬-৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগকারী হাবিবুর রহমান অভিযোগে বলেন, তাঁদের পৈতৃক সম্পত্তি প্রায় ১০০ বছর ধরে তাঁদের পরিবারের ভোগদখলে রয়েছে। কিন্তু অভিযুক্তরা ওই জমি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৪ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা তাঁদের জমিতে লাগানো রেডি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ও ভেঙে ক্ষতিসাধন করেন। একই সঙ্গে জমিতে লাগানো বাঁশেরও ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এ সময় বাধা দিতে গেলে অপ্রীতিকর ঘটনা ও শান্তিভঙ্গের আশঙ্কা ছিল বলে উল্লেখ করেছেন অভিযোগকারী।
অভিযোগে জমির তফসিল হিসেবে ১৭৬ নম্বর মৌজা, ২১৯ নম্বর খতিয়ান এবং ৫১১ নম্বর দাগের ২০ শতক জমির কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী জমিটি সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত কামাল মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, হাবিবুর রহমান ও তার পরিবারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin