
নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে মাদক, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় কমলাপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার।

জেলা মৎস্যজীবী দলের সভাপতি মিলন কুমার ঘোষের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল সর্দার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল সর্দার, নাজিম সিকদার, মতুয়া সম্প্রদায়ের সাধারণ সম্পাদক দেব মজুমদার, কাজল দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।