সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Title :
নড়াইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নড়াগাতীতে হিন্দু যুবককে মারধর করে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ নড়াইলে হারানো ৩৬ মোবাইল উদ্ধার কালিয়ার টোনা আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ! কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড

নড়াইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নড়াইল জেলা কার্যালয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিট এবং বেলা ১১টা ২০ মিনিট থেকে ১২টা পর্যন্ত নড়াইল সদর থানার ডুমুরতলা, চন্ডিবরপুর ও কুড়িগ্রাম এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডুমুরতলা এলাকা থেকে মোঃ খায়রুজ্জামান অভি (২৯) নামে এক ব্যক্তিকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। চন্ডিবরপুর এলাকা থেকে মোঃ আমিনুর রহমান (২৯) নামে আরেকজনকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাকে ১২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া কুড়িগ্রাম এলাকা থেকে পলাশ মল্লিক (৩২) নামে একজনকে ১ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকা থেকে প্রশান্ত কুমার দাস (৪০) নামে অপর একজনকে ৯ পিস ইয়াবাসহ আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা জরিমানা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল মান্নান ও উপপরিদর্শক শেখ আব্বাস উদ্দিন মোবাইল কোর্টে প্রসিকিউশন দাখিল করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ প্রত্যেকের বিরুদ্ধে অপরাধ ও উদ্ধার করা মাদকের পরিমাণ বিবেচনায় আইন অনুযায়ী এ দণ্ডাদেশ প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের উপপরিচালক জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin