
ডেস্ক নিউজঃ
“হাত ধোয়ায় নায়ক হোন”—প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় কালিয়া উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়ানো ছিল আয়োজনের মূল লক্ষ্য।

আইসিটি অফিসার প্রস্ফুট মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খালিদ আহমেদ উসমানী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।