শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Title :
কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কাছ থেকে দেখা ডাঃ কামরুল ইসলাম মরার পরে খাড়ার ঘা- মূল্য বৃদ্ধি হলেও কালিয়ায় বন্ধ হয়নি অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দিশেহারা সাধারণ মানুষ! নড়াইলে ফুটবল খেলার নামে চলে অনুমতিবিহীন ‘র‍্যাফেল ড্র’ কালিয়ার ইলিয়াসাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে গাজী আবুল হাসান আলোচনার শীর্ষে নড়াগাতীতে বর্গা চাষীর পিটুনিতে মালিক পক্ষ আহত, থানায় মামলা দায়ের কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নড়াইল জেলা পুলিশের পবিত্র ঈদুল ফিতর উদযাপন!

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৬২৪ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলে সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব-আনন্দের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর-২০২৫ পালন করেছে জেলা পুলিশ। ৩১ মার্চ’ (সোমবার) সকাল সাড়ে ৭ টায় নড়াইল জেলা পুলিশ লাইনস্ ড্রিলশেডে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতের ইমামতি করেন নড়াইল জেলা পুলিশ লাইনস্ জামে মসজিদের খতিব মোঃ বিলাল হুসাইন। জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণের সাথে ঈদুল ফিতর নামাজ আদায় করেন জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়। পুলিশ সুপার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল জেলা পুলিশের সকল সদস্যকে শুভেচ্ছা জ্ঞাপন করে ঈদ মোবারক জানান।

নামাজে উপস্থিত সকল সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কোলাকুলি করেন। পরবর্তীতে তিনি পুলিশ লাইনস্ মেসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা কর্মচারীগণ সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ ঈদুল ফিতরের জামাত অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin