শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
Title :
কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কাছ থেকে দেখা ডাঃ কামরুল ইসলাম মরার পরে খাড়ার ঘা- মূল্য বৃদ্ধি হলেও কালিয়ায় বন্ধ হয়নি অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দিশেহারা সাধারণ মানুষ! নড়াইলে ফুটবল খেলার নামে চলে অনুমতিবিহীন ‘র‍্যাফেল ড্র’ কালিয়ার ইলিয়াসাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে গাজী আবুল হাসান আলোচনার শীর্ষে নড়াগাতীতে বর্গা চাষীর পিটুনিতে মালিক পক্ষ আহত, থানায় মামলা দায়ের কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কালিয়ায় খেয়াঘাট দখলমুক্ত করতে সেনাবাহিনীর কাছে আবেদন !

নড়াইল প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৪৮৮ Time View

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের নবগঙ্গা নদীর লীজকৃত বুড়িখালী খেয়া ঘাট দখল মুক্ত করার জন্য আবেদন করেছেন ভুক্তভোগী জামান হোসেন ধলা। ২৭ মার্চ (বৃহস্পতিবার) বাংলাদেশ সেনাবাহিনীর জেলা ক্যাম্পের কমান্ডিং অফিসার বরাবর এ আবেদন করেন তিনি। জামান হোসেন ধলা বুড়িখালী গ্রামের নুরুল হক মোল্যার ছেলে।

একাধিক ভুক্তভোগী ও আবেদন সূত্রে জানা যায়, গত বছরের ২০ সেপ্টেম্বর সকাল ৭ টার দিকে একই গ্রামের আক্কাস শেখের ছেলে আকছাদ শেখ, মাকছুদ শেখ, সামছু শেখ, মৃত: রাজ্জাক শেখের ছেলে মান্নু শেখ, লাল্টু শেখ, কবির শেখের ছেলে আহাদ শেখ, শহীদুল শেখ, মুজিবর শেখের ছেলে ইউনুছ শেখ, মরফু গাজীর ছেলে রব্বান গাজী, ইয়াছিন গাজী, মৃত খালেক গাজীর ছেলে ইছাক গাজী, ইস্রাফিল গাজীর ছেলে সাদেক গাজী, কওসার গাজীর ছেলে মঞ্জুর গাজী, জামির গাজীসহ আরও অজ্ঞাতনামা ১৫/২০ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র সহকারে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

ওই টাকা দিতে অস্বীকার করায় হামলা করে লীজকৃত খেয়াঘাট ও ৮ লক্ষ টাকার পারাপারের নৌকা দখল করে নেয় এবং ঘরবাড়ি লুটপাট করে নিয়ে যায়। বৈধ ইজারা কৃত খেয়া ঘাট দখল ফিরে পেতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জামান হোসেন ধলা।

এ বিষয়ে অভিযুক্ত আকছাদ শেখের সাথে তার ব্যবহৃত মোবাইলে একাধিক বার ফোন দিলেও ফোনটি রিসিভ করেননি।
এ বিষয়ে নড়াইল জেলা সেনাবাহিনী ক্যাম্পে ফোন দিলে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin