বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে চোরাই ভ্যানসহ চোর চক্রের ৪ সদস্য আটক।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৬১৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলে ব্যাটারি চালিত ভ্যান চোর চক্রের চার সদস্য মোঃ বাবুল শেখ(৫০), মোঃ রাজু মোল্যা(৩০), মোঃ ইমরুল মোল্যা(৩৬) ও কাজী নাঈম(২৫) কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। ২৮ মার্চ (শুক্রবার) সকাল ১১ টার দিকে ধোপাখোলা হতে গোবরাগামী উজিরপুর(কাড়ারবিল) বটতলা পাঁকা রাস্তার উপর হতে চোরাই ব্যাটারি চালিত ভ্যান ও ০২টি তালা কাটার যন্ত্র সহ (বোল্ড কাটার) তাদের আটক করা হয়। আটক মোঃ বাবুল শেখ লোহাগড়া থানার কোটাকল গ্রামের মোঃ ইমান শেখের ছেলে, মোঃ রাজু মোল্যা একই থানার নওয়াপাড়া গ্রামের মোঃ আকবর মোল্যার ছেলে, মোঃ ইমরুল মোল্যা সদর থানার কাগজিপাড়া গ্রামের মোঃ রহিম মোল্যার ছেলে ও কাজী নাঈম সদর থানার ধোন্দা গ্রামের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ টিটু আলী ও এএসআই(নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin