বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে মানব পাচার মামলায় সাজাপ্রাপ্ত আসামি আটক।

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়ায় মানব পাচার মামলায় ১০ বছরের সাজা ও ২০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আসিকুর রহমান শান্ত কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। ২৩ ফেব্রুয়ারি (রবিবার) রাত সাড়ে ১০ টার দিকে কালিয়া উপজেলার পেড়লী বাজার থেকে তাকে আটক করা হয়। আটক আসিকুর রহমান শান্ত লোহাগড়া থানার লুটিয়া গ্রামের মোঃ আবু তালেব শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) আব্দুর শুকুর, এসআই(নিঃ) আমিরুজ্জামান ও এএসআই(নিঃ) মুস্তাকিম সঙ্গীয় ফোর্সসহ পেড়লী বাজার এলাকা থেকে তাকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin