বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুঁড়লো মুক্তিযোদ্ধার বসতবাড়ী।

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬২ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার পুটিমারী গ্রামে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ বেলায়েত হোসেন বুলুর বাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ০৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বসতঘর সংলগ্ন জালানী রাখা টিনের ঘর সম্পুর্ন পুঁড়ে ছাই হয়ে যায়। গ্রামবাসীর সহযোগিতায় অল্পের জন্য রক্ষা পায় আশপাশের অসংখ্য বসতঘর। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিগত ২০ দিন আগেও দুর্বৃত্তরা বসতঘরে আগুন দিয়ে ক্ষতিসাধন করে। ওই ঘটনায় নড়াগাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগীরা। বেলায়েত হোসেন ওই গ্রামের মৃত লুৎফর রহমান শেখের ছেলে।

প্রতিবেশী স্বজনরা জানান, ওই পরিবারের কেউই বাড়ীতে থাকেনা। ঘটনার দিন রাত ৩ টার দিকে আগুনে টিন ও বাঁশ পোঁড়ার শব্দে উঠে আগুন দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ২০ দিন আগেও কে বা কারা আগুন দিয়েছিল তাদের বসতঘরে। পাশেই বিদ্যুতের মিটারে আগুন লেগে গেলে কয়েকটি বাড়ী পুঁড়ে ছাই হয়ে যেত।

মুক্তিযোদ্ধার ছেলে নুরে আলম নুহু বলেন, আমরা নিরিহ মানুষ। আমাদের কোন শত্রু নেই। তবে একটি পক্ষের সাথে জমি সংক্রান্ত বিরোধ আছে এবং মামলা চলমান। ধারনা করা হচ্ছে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা কাগজপত্র ধ্বংস করার উদ্দেশ্যে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটাতে পারে। আমরা চাই আইনের মাধ্যমে সঠিক অপরাধী সনাক্ত হোক এবং তার বিচার হোক।

এ বিষয়ে নড়াগাতী থানার সাময়িক দায়িত্বপ্রাপ্ত এসআই দিবাকর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তিনিও সরেজমিনে গিয়ে সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin