বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭৯ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার ৬৬ নং পার-কেকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিকদার নাজমুল আলমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ১৪ জানুয়ারী (মঙ্গলবার) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার , জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ৭টি দপ্তরে অভিযোগ দায়ের করেছেন অভিভাবক ও এলাকার সচেতন মহল।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই স্কুলে ২০১৮ সালে সিকদার নাজমুল আলম প্রধান শিক্ষক হিসাবে যোগদানের পর থেকে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মত বিদ্যালয়ে আসা যাওয়া করেন। বিদ্যালয়ের ৩ লক্ষ টাকার অস্থায়ী টিনসেড ঘর নির্মান প্রকল্প বরাদ্দ হলেও তা সঠিকভাবে বাস্তবায়ন করেননি। বিদ্যালয়ের পুরাতন ভবন নিলামের আগে চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র গোপনে ১৬ হাজার টাকা বিক্রি করে আত্মসাৎ করেন এবং নির্মানাধীন ঝুঁকিপূর্ণ ভবনে কোমলমতি শিক্ষার্থীদের প্রতিনিয়ত পাঠদান করিয়ে যাচ্ছেন।
এ ছাড়া ২০২৪ সালে সরকারের দেওয়া বই জোরপূর্বক দপ্তরীর মাধ্যমে সংগ্রহ করে বিক্রি করে দেন।
প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষকরাও অনিয়ম দুর্নীতির সাথে জড়িত রয়েছে বলে অভিযোগে উল্লেখ আছে। এ সমস্ত অনিয়মের সঠিক বিচার দাবি করেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক নাজমুল আলম ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি। অস্থায়ী টিনসেড ঘর নির্মানের কোন ভাউচার তিনি দেখাতে পারেন নি। তবে পুরাতন বই বিক্রির বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin