বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

তারুণ্যের উৎসব উপলক্ষে নড়াইলে প্রধান শিক্ষকদের আলোচনা সভা

ডেস্ক রিপোর্টঃ
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২১৬ Time View

ডেস্ক নিউজঃ

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নড়াইলে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল সদর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকেলে সমিতি কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন-অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

সংগঠনের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন-বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার সদস্য সচিব ফরিদুল ইসলাম, শিক্ষক নেতা ফেরদৌস শিকদার, আইয়ুব হোসেন, সাখাওয়াত হোসেন, আজিজুর রহমান, সৈয়দ মেজবাহুর রহমান, শরিফুল ইসলাম, ইন্দ্রোজিৎ মন্ডলসহ অনেকে।

বক্তারা, শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও সমাধান, শিক্ষার মানোন্নয়নে করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin