বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইল ও কালিয়ায় সংবর্ধিত হলে টেক্সাস বিএনপি নেতা জহিরুল ইসলাম।

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৭৬ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল ও কালিয়ায় তৃনমূল নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন যুক্তরাষ্ট্রের টেক্সাস ষ্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির। আওয়ামী সরকারের নির্যাতন ও নিপীড়নের জন্য তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি। ০৬ জানুয়ারী (সোমবার) সকাল ১১টায় নিজ জেলা নড়াইলে পৌছাইলে জেলা বিএনপির সহসভাপতি জুলফিকার আলী মন্ডল, বিএনপি নেতা আশিকুর রহমানসহ হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। অতঃপর জেলা বিএনপি অফিসে বক্তব্য শেষে তিনি শত শত মোটর সাইকেল শোভাযাত্রায় মিছিল সহকারেদুপুর ২ টায় নিজ বাড়ী কালিয়া উপজেলার পিরোলী গ্রামে আসেন।

এ সময় রাস্তার পাশে শত শত নারী পুরুষ জহিরুল ইসলামকে একনজর দেখার জন্য অবস্থান নেয় এবং তার বাড়ীসহ গ্রামে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন, পিরোলী ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক রহমত শেখ, সহ সভাপতি আলতাপ উদ্দিন আনসারী ও জামির হোসেন মোল্যা, যুবদল নেতা শহিদুল মোল্যা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইস্রাফীল জোয়াদ্দার, বিএনপি নেতা মোঃ মাহামুদ মোল্যাসহ বিএনপি ও অংগ সংগঠনের আরো অনেকে।

জহিরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৫/১৬ বছর দেশের বাহিরে থেকে ও তিনি দলকে সুসংগঠিত রাখতে প্রতিনিয়ত কাজ করে গেছেন এবং দলের দুঃসময়ে সহযোগীতা করে আসছেন। দীর্ঘদিন পর দেশে এসে দলীয় কর্মীদের ভালবাসায় সিক্ত হয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা পেলে আগী জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin