বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লোহাগড়ায় নিখোঁজের দুই দিন পর অভিযুক্ত আটক, ভ্যান চালকের মাটিচাপা মরদেহ ও ভ্যান উদ্ধার।

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার মশাঘুনি গ্রামে মাটিচাপা দেওয়া তামিম আহম্মেদ খান (১৩) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আমিনুল ইসলাম কে আটক করা হয়েছে। নিহত তামিম আহম্মেদ খান নড়াইল সদর উপজেলার হবখালি গ্রামের রুবেল খানের ছেলে। রোববার (৫জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তামিম আহম্মেদ খানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩জানুয়ারি) বিকালে ভ্যানচালক কিশোর তামিম আহম্মেদ খান নিখোঁজ হয়। পরে স্বজনরা তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে নিহত কিশোরের চাচাতো ভাই জানায় তামিম অভিযুক্ত আমিনুল ইসলাম কে ভ্যানে নিয়ে যেতে দেখেছে। পরে নিহতের স্বজনরা অভিযুক্ত আমিনুল কে আটক করে ঘটনাটি পুলিশ কে জানায়। পরে নড়াইল সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে আমিনুল ইসলাম স্বীকার করে যে তামিম কে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে তাকে হত্যার পর লোহাগড়া উপজেলার মশাঘুনি এলাকায় মাটিচাপা দিয়েছে এবং ভ্যান ওই গ্রামে বিক্রি করেছে বলে জানায়।
এরই ধারাবাহিকতায় সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাজেদুল ইসলাম ও গোয়েন্দা পুলিশের একটি দল লোহাগড়া উপজেলার মশাঘুনি এলাকা থেকে লোহাগড়া থানা পুলিশের উপস্থিতিতে নিহতের মরদেহ উদ্ধার করে আসামি আমিনুল ইসলাম কে লোহাগড়া থানায় হস্তান্তর করেন। নড়াইল সদর থানার কর্মকর্তা(ওসি)সাজেদুল ইসলাম জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে সে তামিম কে শ্বাসরোধ করে হত্যা করে ও চোরাই ভ্যান কেনাবেচার অভিযোগে দু’জন কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আশিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin