শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Title :
কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কাছ থেকে দেখা ডাঃ কামরুল ইসলাম মরার পরে খাড়ার ঘা- মূল্য বৃদ্ধি হলেও কালিয়ায় বন্ধ হয়নি অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দিশেহারা সাধারণ মানুষ! নড়াইলে ফুটবল খেলার নামে চলে অনুমতিবিহীন ‘র‍্যাফেল ড্র’ কালিয়ার ইলিয়াসাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে গাজী আবুল হাসান আলোচনার শীর্ষে নড়াগাতীতে বর্গা চাষীর পিটুনিতে মালিক পক্ষ আহত, থানায় মামলা দায়ের কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লোহাগড়ায়‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ ভেসে উঠলো কলেজ ডিজিটাল সাইনবোর্ডে।

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২১৪ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠেছে‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে।
শনিবার (৪জানুয়ারি) রাত সাড়ে৭ টার দিকে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ছয়তলা ভবনের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখাটি বার বার ভেসে ওঠে। এ ঘটনার পরে রাতেই বিক্ষোভ মিছিল করেছে লোহাগড়া উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা ছাত্রদল, পৌর ও কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এবিষয়ে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনাকে শনিবার রাতে ও রোববার সকালে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। যে কারনে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। (মোবাইল নম্বরঃ ০১৯১১৭৭৭১৩৬ ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনা)

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান রোববার সকালে জানান বিষয়টি শুনে রাতেই ঘটনাস্থলে গিয়ে ছিলাম। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ রোববার (৫জানুয়ারি) সকালে বলেন, ঘটনার পরপর ডিজিটাল সাইনবোর্ডটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঘটনার পর ডিজিটাল সাইনবোর্ড চালানোর দায়িত্বে থাকা দু’জন অপারেটার কে রাতেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তবে তদন্ত করে এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin