বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ার বড়দিয়ায় সাহিত্য-সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত!

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪১ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় দিনব্যাপী লেখক-কবি-শিল্পীদের সাহিত্য-সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বড়দিয়া সাহিত্য পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল থেকে নানা আয়োজনের মধ্যদিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


অতিথিদের ফুলেল শুভেচছা ও উত্তরীয় পরিয়ে দেন আয়োজক কমিটির বিভিন্ন সদস্যরা। এ সময় চারণ কবি বিজয় সরকার, জরিসম্রাট মসলেম উদ্দিন, স্বভাব কবি বিপিন সরকার, লোককবি প্রফুল্ল গুসাই ও স্থানীয় চারণ কবি মাওলান খান ও মোজাহার মুন্সির স্মৃতি পরিষদের পক্ষ থেকে তাঁদের ওপর আলোচনা পরবর্তী গান পরিবেশন করেন হীরোক গোস্বামী, শাহীন আল-আমিন, পুলক ঘোষ, প্রিয়া পাল, মনোতোষ ভট্টাচার্য্য প্রমুখ শিল্পীরা।

অনুষ্ঠানে প্রশংসা করে ডা. মায়া রানি বিশ্বাস বলেন, এটি নি:সন্দেহে একটি ভালো উদ্যোগ। আমরা এগুলো হারাতে বসেছি। যে সব কবি-সাহিত্যিককে আমরা ছোটবেলায় জানতাম, কিন্তু বর্তমান প্রজন্ম এনাদেরকে চেনে না। বর্তমান প্রজন্মকে তাঁদের (কবি-সাহিত্যিক) সম্পর্কে জানাতে বিভিন্ন স্থানে এ ধরনের আয়োজন করা প্রয়োজন।

সম্মেলে সভাপতিত্ব করেন বড়দিয়া সাহিত্য পরিষদের সমন্বয়ক ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ। তিনি বলেন, আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের শিল্প-সাহিত্য, নিজেদের এলাকার শিল্প-সাহিত্য ও বাঙালির যে সংস্কৃতি সেটা মানুষের মধ্যে তুলে ধরা। আমরা আমাদের চর্চা অব্যাহত রেখেছি। আগামীতে আমরা মুক্তিযুদ্ধের ওপর ব্যাপক পরিসরে কাজ করব।

প্রধান অতিথির বক্তব্যে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল বলেন, এটি একটি ব্যতিক্রমী আয়োজন। আপনারা সংস্কৃতি ও সাহিত্য প্রেমীদের উর্বর ভূমির মানুষ, সেটির প্রমাণ আমি আজকে এখানে দেখে গেলাম। আমার মনে আলাদা করে নাড়া দিয়েছে যে, এরকম একটি প্রান্তিক পর্যায়ের মানুষ সাহিত্য ও সংস্কৃতি নিয়ে এমন ভাবে ভাবতে পারে এবং চর্চা করে বলে তাঁর অভিব্যক্তি ব্যাক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin