বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আইনজীবী হত্যা ও দেশ বিরোধী ইসকন এর ষড়যন্ত্র বন্ধের দাবীতে নড়াগাতীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ হাচিবুর রহমান, ষ্ট্যাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৭২ Time View

মোঃ হাচিবুর রহমান,ষ্ট্যাফ রিপোর্টার

নড়াইলের নড়াগাতিতে হিন্দুত্ববাদী উগ্র জঙ্গী সংগঠন ইসকন কর্তৃক আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা ও দেশ বিরোধী ইসকন এর ষড়যন্ত্র বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩ ডিসেম্বর (মঙ্গলবার ) বিকাল ৩ টায় নড়াগাতি থানার যোগানিয়া বাসস্ট্যান্ডে যোগানিয়া ডুমরিয়া সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর নৃশংস হত্যাকান্ডের বিচার এবং দিল্লির শাসন কায়েমের ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নের কারিগর ইসকন নিষিদ্ধের দাবিতে ও সকল ষড়যন্ত্র বন্ধের দাবীতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াগাতি থানা শাখার আমির মাওলানা আলমগীর হোসেন,বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নড়াগাতি থানা আহবায়ক মাওলানা মোজাহিদুল ইসলাম, হাফেজ মিনহাজুল ইসলাম, মুফতি আবু রায়হান,মুফতি মুত্তাকী খন্দকার।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঐসোনা ইউনিয়ন শাখার তদারকি মোঃ তনু শেখ, মুফতি আব্দুর রহিম,রবিউল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতা।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল যোগানিয়া বাসস্ট্যান্ড থেকে বের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin