বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় নিখোঁজ ভ্যান চালকের অর্ধগলিত লাশ উদ্ধার!

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় নিখোঁজ ভ্যান চালক শওকত লস্করের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। ১ লা ডিসেম্বর (রবিবার) সকাল ১০ টায় উপজেলার সালামাবাদ ইউনিয়নের লবনের ঘাট ও বলাডাঙ্গার মধ্যবর্তি কালিয়া বড়দিয়া সড়কের পাশে ডোবা থেকে উদ্ধার করা হয়। নিহত শওকত লস্কর লোহাগড়া উপজেলার বড়দিয়া গ্রামের মৃত আমজেত লস্করের ছেলে। নিহতের স্বজনরা লাশ সনাক্ত করেছে।


নিহতের ভাই লাবলু লস্কর ও রিকাত আলী জানান
গত ২২ নভেম্বরে (রবিবার) রাত ১০ টার দিকে নড়াগাতী থানার বড়দিয়া এলাকা থেকে সে নিখোঁজ হয়। এ বিষয়ে নড়াগাতী থানায় মিসিং ডায়েরি করেছিলেন এবং মাইকিং করেছেন প্রতিদিন। কিন্তু তার খোঁজ মেলেনি। আজ সকাল ৮ টায় খবর পেয়ে দেখতে পান এটা তার ভাইয়ের লাশ। তাদের ধারনা ভ্যান চোর যাত্রী সেজে তাকে খুন করেছে।

এ বিষয়ে কালিয়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম বলেন, স্থানীয়নের খবর পেয়ে একটি অর্ধগলিত লাশ আমরা উদ্ধার করেছি। তার স্বজনদের মাধ্যমে জেনেছি ছেলেটির নাম শওকত লস্কর পেশায় ভ্যান চালক। ধারনা করা হচ্ছে ভ্যান চুরি করতে তাকে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল কারন জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin