বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলের বড়দিয়ায় প্রয়াত প্রধান শিক্ষক অসিত বরণ দাশ নাগরিক কমিটির শোকসভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৪১ Time View

ডেস্ক নিউজঃ

‘আবর্জনা পুড়িয়ে ফেলো দূর করে দাও সব অবসাদ ঝান্ডা ওড়াও, সবাই বলো- ইনকিলাব জিন্দাবাদ।’ ‘ঝান্ডা ওড়াও’, কবি:- অসিত বরণ দাশ

নড়াইলের বড়দিয়ায় কবি, প্রয়াত প্রধান শিক্ষক অসিত বরণ দাশ নাগরিক কমিটির আয়েজনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩ টায় বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য বিধান দাশের সঞ্চালনায় ও কমিটির আহ্বায়ক মোল্যা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক নিরঞ্জন কুমার দাশ ঝন্টু, খাশিয়াল ইউনিয়নের চেয়ারম্যান বিএম বরকতউল্লাহ , খান লুৎফার রহমান,মোল্যা সাখাওয়াত হোসেন, মোল্যা- বাবুল হোসেন, কিশোর বায়, মোঃ অলিয়ার রহমান, বিরেন্দ্র নাথ দাশ,অপর্না মজুমদার, শেখ আর সবুর, আশরাফুল হাবিব শিহাব,দিলরুবা ইয়াসমিন, প্রবীর বায়, এ কে এম শহীদুল ইসলাম এবং এলাকার সুধীজনসহ অত্র স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, নড়াইল জেলার ঐতিহ্যবাহী বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, শিক্ষাবিদ, কবি, বীর মুক্তিযোদ্ধা, সর্বজন শ্রদ্ধেয় অসিত বরণ দাশ গত ২০২৪ সালের ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) প্রয়াত হয়েছেন। একজন আদর্শ ‘মানুষ গড়ার কারিগর’ হিসেবে অসংখ্য শিক্ষার্থীকে তিনি গড়ে তুলেছেন, নেতৃত্ব দিয়েছেন শিক্ষক আন্দোলনে। মহান মুক্তিযুদ্ধসহ প্রগতিশীল রাজনৈতিক, সাহিত্য ও সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা অবিস্মরণীয়। তাঁর প্রয়াণে গভীরভাবে শোক জ্ঞাপন করেন ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin