বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৩৬ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বড়নাল ইলিয়াছাবাদ ইউনিয়নের উলামা-ইমাম ও সর্বস্তরের মুসলিম জনতা। ২৯ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩ টায় বড়নাল স্কুল মাঠে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন তারা।

এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর নৃশংস হত্যাকান্ডের বিচার এবং দিল্লির শাসন কায়েমের ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নের কারিগর ইসকন নিষিদ্ধের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন সভাপতি হাফেজ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মাওঃ আবুল হাসান, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওঃ ওহিদুজ্জামান সরদার, বড়নাল সমাজ কল্যান সংস্থার সভাপতি মোঃ পিকুল শেখ, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওঃ হাফিজুর রহমান, সাইফুল ইসলাম আলিফ এর নৃশংস হত্যাকারীর ফাসী চানবাঐসোনা মাদ্রাসার মোহতামিম মাওঃ আব্দুল আজিজ ও কালিয়ার মুফতি নুরে আলম সহ আরো অনেকে।

প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে স্কুল মাঠ প্রদক্ষিন করে। এ সময় বিক্ষোভকারীরা ইসকন কর্তৃক তরুণ মুসলিম এ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকারীর ফাঁসীর দাবী করেন।
পরিশেষেঃ দোয়া পরিচালনা করেন বড়নাল মাদ্রাসার নায়েবে মোহতামেম হাফেজ মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin