
ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতীতে মাদক ব্যবসায়ের সাথে জড়িত সজীব বিশ্বাস(২৪) নামে এক যুবককে আটক করেছে জেলা (ডিবি) গোয়েন্দা পুলিশ। ২১ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে থানার মাউলী ইউনিয়নের মহাজন বাজার এলাকার বেপারী পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সজীব বিশ্বাস মহাজন মালোপাড়া গ্রামের মৃত দিলীপ বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ৬০(ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ সজীব বিশ্বাসকে আটক করে।
এ ঘটনায় নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।