বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় বিনামূল্যে ধান, শব্জি বীজ ও নগদ অর্থ বিতরণ!

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২৫৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় কৃষকের মাঝে বিনামূল্যে ধান, শব্জি বীজ ও নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বসতবাড়ীতে বিভিন্ন জাতের শাক সবজীর বীজ ও ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে ব্রো ধানের হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসদরসহ উপজেলার ১৪টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এ বীজ ও নগদ অর্থ বিতরণের উদ্ভোধন করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর ) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপ সহকারী কৃষি অফিসার এস,এম আবুল হাসানের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজি, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তরিকুল ইসলাম, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি শেখ গোলাম মোর্শেদসহ উপজেলার বাবরা হাচলা এলাকা থেকে আগত প্রান্তিক চাষীরা।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় কালিয়ায় ৭ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড ব্রো ধানের বীজ ও ৭ শত জনকে সবজীর বীজ ও নগদ ১ হাজার টাকা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin