বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় ফ্রেন্ডস ফেয়ার সোসাইটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৪৯ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলা কলাবাড়ীয়ায় ফ্রেন্ডস ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে সমাজ সচেতনতায় ধর্মের গুরুত্ব শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর (শনিবার) সকাল ১০ টায় কলাবাড়ীয়া পশ্চিম পাড় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২০০৬ সাল থেকে সংগঠনটি যাত্রা শুরু করে বহু কল্যানমূলক কাজে সম্পৃক্ত থেকে মাঝে কিছু দিন কার্যক্রম বন্ধ ছিল। নতুন আঙ্গিকে ৯৭ জন সদস্য নিয়ে আবারো সমাজ সংস্কারে যাত্রা শুরু করেছে সংগঠনটি।

সংগঠনের সাধারণ সম্পাদক আরশাদ হাচান অপুর সঞ্চালনায় ও সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দাতা সদস্য এস এম মাহমুদুল হক, সহ সভাপতি মেজবাহ ও ডাঃ নুরুল ইসলাম লুলু,
উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, এস এম মাহমুদুল হক, সাংগঠনিক সম্পাদক নাহিদ রেজা, সহ সভাপতি মহাসীন, অর্থ সম্পাদক আঃ রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক এস এম আব্দুল আলীম, সমাজকল্যান সম্পাদক তালুকদার আলমগীর হোসেনসহ ইউনিয়নের ২৩ টি জামে মসজিদের ঈমাম, সভাপতি ও সেক্রেটারী বৃন্দ। এ ছাড়া এ্যডভোকেট এস এম অলিউর রহমান প্রধান অতিথি হিসাবে ভিডিও কলে বক্তব্য দেন।

সমাজ সচেতনতায় ধর্মের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে
বক্তারা বলেন, ইমান ভিত্তিক ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। এরই ধারাবাহিকতায় সমাজ থেকে মাদকসহ খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি দুর হয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গঠিত হয়ে কলাবাড়ীয়া ফিরে পাবে তার হারান ঐতিহ্য।
পরিশেষেঃ অত্র এলাকার বড় হুজুর খ্যাত মাওলানা আঃ রহমান বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়ে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin