
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া, নড়াইল
মধুমতী নদী ভাঙ্গনের কবলে আতংকিত নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চর-মধুপুর গ্রাম। দ্রুত নদী শাসনের ব্যবস্থা না নিলে অচিরেই বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে গ্রামটি। পাশেই মধুমতী নদীর উপরে নির্মিত চাপাইল সেঁতু ওই গ্রামের অতি সন্নিকটে হওয়ায় রয়েছে মারাত্বক ঝুকির মধ্যে। অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতি দৃষ্টি আকর্ষন করছে এলাকাবাসী ।
জরুরী ভিক্তিতে নড়াইল ও গোপালগঞ্জের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।