মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Title :
কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

নিখোঁজের ১ দিন পর অপহরনকারীসহ মিন্টু শিকদার উদ্ধার!

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৩৯১ Time View

ডেস্ক নিউজঃ

নিখোঁজের ১ দিন পর নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের মোস্তফা শিকদারের ছেলে মিন্টু শিকদারকে উদ্ধার পূর্বক অপহরনকারী ইয়াসিন শিকদারকে প্রাইভেট কারসহ আটক করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। গত ১৪ অক্টোবর (সোমবার) ঢাকার বাড্ডা এলাকা থেকে অপহরণ হয় মিন্টু শিকদার এবং ওই দিনই মিন্টু শিকদারের ভাই আঃ কাদের শিকদার বাড্ডা থানায় একটি মিসিং ডায়েরী করেন। এ দিকে ১৫ অক্টোবর (মঙ্গলবার) ভোর ৪ টার দিকে গোপালগঞ্জের বেতগ্রাম এলাকা থেকে এসআই আসওয়াদুর রহমানের নেতৃত্বে
টহল পুলিশের একটি দল মিন্টু শিকদারকে উদ্ধার পূর্বক অপহরনকারীকে প্রাইভেট কারসহ আটক করে।
এ ঘটনায় বাড্ডা থানায় মামলা দায়ের হয়েছে এবং আাসামীকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর সাজেদু রহমান। ইয়াসিন শিকদার একই গ্রামের আলামিয়া শিকদারের ছেলে।

ভুক্তভোগীর ভাই আঃ কাদের জানান,১৪ অক্টোবর সকালে তার ভাই মিন্টু শিকদার নিখোঁজ হলে সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখেন তার ভাই অপহরণ হয়েছে এবং ফোনে অপহরণকারী ইয়াসিন শিকদার ভাইকে ছাড়াতে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। অতঃপর আমরা জানতে পারি গোপালগঞ্জ থানা পুলিশ ভাইকে উদ্ধার করে অপহরণকারী
ইয়াসিন শিকদারকে আটক করেছে। অপহরণকারী ইয়াসিন লকে বিচারের মুখোমুখি করতে বাড্ডা থানায় মামলা করা হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আগেও অনেকের কাছ থেকে ইয়াসিন শিকদার অপহরণ করে মুক্তিপন আদায় করেছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান বলেন, এরা সকলেই ডলারের ব্যবসা করে। তাই টাকা আত্মসাত নিয়ে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় ঢাকার বাড্ডা থানায় একটি মিসিং ডায়েরি হয়েছে, তাই আসামীকে বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin