বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে নির্মিত হতে যাচ্ছে বহুল কাঙ্খিত বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ কমপ্লেক্স মসজিদ।

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নে নির্মিত হতে যাচ্ছে বহুল কাঙ্খিত বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ কমপ্লেক্স জামে মসজিদ। এ উপলক্ষে ৪ অক্টোবর (শুক্রবার) বাদ জুম্মা বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ জাদুঘর মাঠে মসজিদ নির্মাণ সম্পর্কিত একটি আলোচনা সভার আয়োজন করে এলাকাবাসী।

বীর মুক্তিযোদ্ধা কওছার উদ্দিন মোল্লার সভাপতিত্বে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন একই ইউনিয়ন এর বাজে শিবানন্দপুর গ্রামের কৃতি সন্তান বর্তমান সময়ের জনপ্রিয় ও আলোড়ন সৃষ্টি কারী বক্তা ইসলামি চিন্তাবিদ মুফতি ইয়াসিন আল-আজহারী সহ অনেকে। আলোচনা শেষে সকলের সম্মতিতে অত্র ইউনিয়নের ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান ও নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়াকে প্রধান উপদেষ্টা ও কওছার উদ্দিন মোল্লাকে সভাপতি করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী ৫ অক্টোবর শনিবার সকালে বাদ ফজর মসজিদ নির্মানের জন্য নির্ধারিত স্থান পরিষ্কার করা হবে এবং খুব দ্রুত মসজিদের কাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করে এলাকার সকল মুসলমানদের সহযোগিতা কামনা করেন কমিটির সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin