বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৯৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এতে বিভিন্ন অনিয়ম করায় তিন দোকানিকে ৭ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়।

বুধবার (২ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও সঞ্জয় ঘোষ। এ সময় কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন ও উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শহরের রূপগঞ্জ বাজারের কাঁচা বাজার, ডিম বাজার, ও মাছ বাজার সহ হোটেল রেস্তোরাঁয় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় রূপগঞ্জ বাজারের মুদি দোকানে ক্রয় বিক্রয়ের দ্রব্যমূল্যের তালিকা চার্ট না থাকার অপরাধে ও অন্য দোকানীরা বিভিন্ন অনিয়ম করায় কৃষি বিপনন ও ভোক্তা অধিকার আইনে তিনজন ব্যবসায়ীকে ৭ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, দুপুরে অভিযানে ৩ দোকানিকে জরিমানা করা হয়েছে। জনসাধারণের নাগালের ভেতর দ্রব্যমূল্য রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin