বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় মহিলা বিষয়ক কর্মকর্তার ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি! স্বর্ণালংকার ও নগদ টাকা লুট!

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩২ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাশের বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬ টা থেকে ২৮ সেপ্টেম্বর দুপুরে যে কোন সময় কালিয়ার শালবরাত এলাকার ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কর্মকর্তা অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে কালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে ওই কর্মকর্তা বাসা তালাবদ্ধ করে পরিবারের লোকজন নিয়ে উপজেলার পাটনা গ্রামে বাবার বাড়ীতে যান এবং একদিন অবস্থান করে ২৮ সেপ্টেম্বর (শনিবার) ভাড়া বাসা জীবন সাহার বাড়ীতে ফিরে এসে বসতরুমের পিছনের জানালার গ্রীল কাটা দেখতে পান। অতঃপর ঘরে ঢুকে দেখতে পান শোকেচের ড্রয়ারের থাকা দুইটা স্বর্ণের চেইন, ওজন-২ভরি, স্বর্ণের কানের দুল ৩ জোড়া, ওজন ০১ভরি, স্বর্ণের ০২টি আংটি, ওজন-০৯আনা, যাহার বর্তমান মূল্য ৪১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকা এবং রুপার ০৩ জোড়া নুপুর, যাহার ওজন ৪ ভরি, মূল্য ৭,০০০/- (সাত হাজার) টাকা ও নগদ ২,৬৮,০০০/- (দুই লক্ষ আটষট্টি হাজার) টাকা নিয়া গিয়াছে।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, মালামাল উদ্ধারসহ চোর আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin